ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের গোয়ালিয়র শহরে ঘটেছে অবাক করা এক বিয়ের প্রতারণা। যেখানে নববধূর ‘ভাই’ পরিচয়ে বিয়ের পুরো আয়োজন সামলেছেন তারই আসল স্বামী।

2026-05-25T11:36:47+00:00
2026-05-25T11:36:47+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৩৬ এএম 
সংগৃহীত ছবি
ভারতের গোয়ালিয়র শহরে ঘটেছে অবাক করা এক বিয়ের প্রতারণা। যেখানে নববধূর ‘ভাই’ পরিচয়ে বিয়ের পুরো আয়োজন সামলেছেন তারই আসল স্বামী। পরে মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য।

স্থানীয় বাসিন্দা রতন শর্মা দীর্ঘদিন ধরে নিজের ও ভাইদের জন্য পাত্রী খুঁজছিলেন। এ সময় প্রতিবেশীর মাধ্যমে পরিচয় হয় সোনু ওরফে অজয় চৌহানের সঙ্গে। তিনি নিজেকে এক দরিদ্র মেয়ের ভাই পরিচয় দিয়ে রাধা ওরফে দীক্ষা মুদগলের বিয়ের প্রস্তাব দেন।

পরিবার মেয়েকে পছন্দ করলে গত ৭ মে হিন্দু রীতিতে জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বরপক্ষের কয়েক লাখ রুপি খরচ হয়েছে বলেও জানা যায়।

কিন্তু বিয়ের পর থেকেই নববধূর আচরণে সন্দেহ দেখা দেয়। এক রাতে তার ফোন ঘেঁটে রতন শর্মা জানতে পারেন, ‘ভাই’ পরিচয়ে যিনি বিয়েতে উপস্থিত ছিলেন, তিনিই আসলে ওই নারীর স্বামী।

তদন্তে আরও জানা যায়, দীক্ষা ও অজয় ২০২৪ সালেই আগ্রার একটি আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন এবং স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে এই বিয়ের নাটক সাজিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনায় নারীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ, বাকিদের খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: