টেলিগ্রাফের খবর : ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে বাংলাদেশে’

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে।

2026-05-22T16:14:18+00:00
2026-05-22T16:14:18+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
টেলিগ্রাফের খবর : ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে বাংলাদেশে’
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়।

টেলিগ্রাফে প্রকাশিত খবরের শিরোনাম হলো, বাংলাদেশ টু স্যাক্রিফাইস ‘ডোনাল্ড ট্রাম্প’ দ্য এলবিনো বুল (‘এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে’।)

টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি) । তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় যে লেগেই আছে সে খবরও জানিয়েছে টেলিগ্রাফ। আর এই মহিষের ছবিও প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

মহিষের মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তাঁর ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।

জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন।

আত্মীয়স্বজন, বন্ধুসহ মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘সত্যি মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল আছে। আমার ভাগনে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।’


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: