ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলাকে শিক্ষামূলক জবাব হিসেবে বর্ণনা করে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে নতুন

2026-06-08T20:26:56+00:00
2026-06-08T20:27:13+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২৬ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৮:২৭ পিএম
সংগৃহীত ছবি
ইসরায়েলের বিরুদ্ধে চালানো সাম্প্রতিক হামলাকে শিক্ষামূলক জবাব হিসেবে বর্ণনা করে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে নতুন করে আগ্রাসন চললে আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা।

সোমবার (৮ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংন্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী জানায়, তাদের সাম্প্রতিক হামলা ছিল এমন একটি জবাব, যেখান থেকে জায়নবাদী শাসন এবং তার সমর্থকদের শিক্ষা নেওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, সেই অনুযায়ী সশস্ত্র বাহিনীর অভিযান আপাতত সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।

তবে একইসঙ্গে সতর্ক করে বলা হয়, এটি জোর দিয়ে বলা হচ্ছে যে, যদি আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়; তাহলে আগের চেয়ে আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গতকাল ইসরাইলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি জানায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তা জানা যায়নি। আইডিএফ জানায়, হামলার পর উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে।

সূত্র : আল জাজিরা ও প্রেস টিভি


  বিষয়:   ইরান-ইসরায়েল সংঘাত  হামলা স্থগিত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: