সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিমি জমি দিচ্ছে শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জমি

2026-05-20T21:37:48+00:00
2026-05-20T21:37:48+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে ২৭ কিমি জমি দিচ্ছে শুভেন্দু
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ এগিয়ে নিতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার এলাকার জমি বিএসএফকে দেয়া হচ্ছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে।

শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গের মোট ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার রয়েছে। তবে এখনো প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় চাইলে রাজ্য সরকার জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের আমলারা জমির একটি অংশ বুঝিয়ে দিতে প্রস্তুত। এটি কেবল সূচনা। রাজ্যের দেশপ্রেমিক জনগণ ও দক্ষ কর্মকর্তাদের সহযোগিতায় দ্রুত কাজ শেষ হবে।

শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা সিএএর আওতায় পড়েন না, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এমন ব্যক্তিদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরে তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুভেন্দুর এ বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যু আবারো রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: