সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ পালন করবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানও ঈদুল আজহা পালন করবে ২৭ মে। দেশটির রুইয়াত-ই-হিলাল কমিটি ঘোষণা করেছে, আগামী ২৭

2026-05-18T11:42:17+00:00
2026-05-18T11:42:17+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
সৌদির সঙ্গে মিলিয়ে ঈদ পালন করবে পাকিস্তান
অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৪২ এএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো পাকিস্তানও ঈদুল আজহা পালন করবে ২৭ মে। দেশটির রুইয়াত-ই-হিলাল কমিটি ঘোষণা করেছে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) করাচিতে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইসলামাবাদ, লাহোর, কোয়েটা ও পেশোয়ারেও জোনাল কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুইয়াত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ জানান, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার ছিল এবং বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়া গেছে।

এর ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ হবে ১৮ মে (সোমবার) এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন পাকিস্তান স্পেস এন্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) পূর্বাভাস দিয়েছিল, ১৭ মে নতুন চাঁদের জন্ম হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুপারকো জানিয়েছিল, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে ১ জিলহজ এবং ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশে ঈদ কবে উদযাপিত হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।


  বিষয়:   সৌদি  ঈদ  পাকিস্তান 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: