কবে চালু হবে ওমরাহ ভিসা, জানাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ক্যালেন্ডারে ওমরাহ

2026-05-17T15:04:41+00:00
2026-05-17T15:09:04+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
কবে চালু হবে ওমরাহ ভিসা, জানাল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১৭ মে, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি
হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সনের হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ক্যালেন্ডারে ওমরাহ ভিসা চালুর দিনক্ষণসহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটিতে পবিত্র যুলহিজ্জাহ বা জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেই হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করা হবে এবং ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে `নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের অনুমতিপত্র বা পারমিট দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

ক্যালেন্ডারে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন নতুন মৌসুমে আগামী ৩১ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীদের ওমরাহ ভিসা দেওয়া হবে। ভিসা পাওয়া যাত্রীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ওমরাহ ভিসায় যাওয়া যাত্রীদের আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে।

এর আগে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য প্রাক-পরিষেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়। এরপর ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক কার্যক্রমের ইলেকট্রনিক পদ্ধতি চালু করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।



  বিষয়:   ওমরাহ ভিসা  সৌদি আরব  ক্যালেন্ডার প্রকাশ  পবিত্র ঈদুল আজহা 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: