গভীর রাতে ইরানে ফের মার্কিন হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

2026-07-20T12:28:04+00:00
2026-07-20T12:28:04+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গভীর রাতে ইরানে ফের মার্কিন হামলা, বিভিন্ন শহরে বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এমন দাবির পর গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটার পর নতুন দফায় এই হামলা শুরু হয়।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, টানা নবম রাতের মতো ইরানে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ধারাবাহিক সামরিক অভিযানের অংশ হিসেবেই ইরানে নতুন করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে হামলা চালাতে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, তা কমিয়ে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য।

এদিকে, মার্কিন হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, নতুন মার্কিন অভিযান শুরুর পর তাবরিজে এটিই প্রথম হামলার ঘটনা।

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের জাস্ক এলাকায় অন্তত তিনটি এবং সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

একই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

অন্যদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে মার্কিন হামলার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া খুজেস্তান প্রদেশের বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকেই ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এর মধ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিকে ঘিরে গত সপ্তাহে উত্তেজনা আবারও বাড়ে এবং উভয় পক্ষ নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হরমুজ প্রণালি  মধ্যপ্রাচ্য সংকট  সামরিক হামলা  সেন্টকম 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: