পে-স্কেলের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস

2026-05-15T18:52:40+00:00
2026-05-15T18:52:40+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
পে-স্কেলের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
সরকারি কর্মচারীরা নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা জানান, ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়ে এলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত গেজেট প্রকাশ করে সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ঐক্য পরিষদ।

এসময় লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, ‘‘বিগত ১১ বছর প্রজাতন্ত্রের কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত। এ সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশ। এ প্রেক্ষাপটে ২০১৫ খিষ্টাব্দের বেতন দিয়ে ২০২৬ খ্রিষ্টাব্দে এসে কোনোভাবেই কর্মচারীরা তাদের সংসারের ভার বহন করতে পারছেন। তাই নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।’’

কর্মচারীরা জানান, বিগত আওয়ামী সরকার নবম পে-স্কেলের বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি, অন্তর্বর্তীকালীন সরকারও পে-কমিশন গঠনে কর্মচারীদের আশা দিয়েও গেজেট প্রকাশ না করে ৩৯ হাজার কোটি বরাদ্দ রেখে পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে দায়সারা কথা বলেছেন। পরে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারে পে-স্কেল বাস্তবায়নের কথা বললেও তার দৃশ্যমান কোনও পদক্ষেপ অর্থমন্ত্রী কিংবা তার মন্ত্রণালয় গ্রহণ করেনি। প্রজাতন্ত্রের কর্মচারীদের এ ধরনের অসহায়ত্বের বিষয় বিবেচনায় মানবিক কারণে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: