বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার না করলে ব্যবস্থা: ডিএমপি

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

যানবাহনে বিআরটিএর দেওয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে

2026-05-12T11:06:11+00:00
2026-05-12T11:06:11+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
আইন-আদালত
বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার না করলে ব্যবস্থা: ডিএমপি
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:০৬ এএম 
সংগৃহীত ছবি
যানবাহনে বিআরটিএর দেওয়া রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার(১১মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজ অনুযায়ী নম্বর প্লেট নির্ধারিত স্থানে ব্যবহার করা আইনিভাবে বাধ্যতামূলক। কিন্তু অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। আবার কিছু যানবাহনে নম্বর প্লেটের পরিবর্তে পেইন্ট দিয়ে লেখা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের অর্থ পরিশোধ করলেও বিআরটিএ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এছাড়া অনেক যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হচ্ছে।

এতে আরও বলা হয়, আগামী সপ্তাহ থেকে বিআরটিএর নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: