জনপ্রশাসন উন্নয়ন নিয়ে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার

জাতীয়

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহ-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ

2026-04-28T16:11:09+00:00
2026-04-28T16:11:09+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
জনপ্রশাসন উন্নয়ন নিয়ে ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম 

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহ-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্টিন ডওসন। এ সময় প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী ও বিশ্বজিত দেব উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনায় ব্রিটিশ প্রতিনিধি দল বর্তমান প্রশাসনের কার্যক্ষমতা, আমলাতন্ত্রের অবস্থা এবং পূর্ববর্তী সময়ে নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল কি না—এসব বিষয়ে জানতে চায়। পাশাপাশি বর্তমান সরকার কীভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তাও জানতে আগ্রহ দেখায়।

উপদেষ্টা বলেন, অতীতে প্রশাসনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে এর দক্ষতা ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করে প্রশাসনের সক্ষমতা পুনর্গঠনে কাজ করছে।

এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সরকার তা বিবেচনা করবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তাই দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: