দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

2026-04-25T11:46:52+00:00
2026-04-25T11:46:52+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ এএম 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মেধাভিত্তিক, দক্ষ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। সরকার একটি আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরিতে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের অবদান তুলে ধরে বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি একটি দক্ষ ও প্রশিক্ষিত প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আরও বলেন, একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য আমলাতন্ত্রকে আরও বেশি জনমুখী হতে হবে এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।

তিনি কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, কার্যকর প্রশাসন নিশ্চিত করতে নিয়মিত দক্ষতা উন্নয়ন অপরিহার্য।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: