৩০০ সচিবের ইংরেজি শিখতে থাইল্যান্ড যাওয়ার খবর ভিত্তিহীন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার

জাতীয়

সম্প্রতি ‘স্টার নিউজ’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত “ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক সংবাদটির তীব্র প্রতিবাদ

2026-04-02T18:40:58+00:00
2026-04-02T18:40:58+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
৩০০ সচিবের ইংরেজি শিখতে থাইল্যান্ড যাওয়ার খবর ভিত্তিহীন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ
ষ্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:৪০ পিএম 
সম্প্রতি ‘স্টার নিউজ’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত “ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় এই সংবাদটিকে ‘গুরুতর অসত্য এবং বিভ্রান্তিমূলক’ হিসেবে আখ্যায়িত করে এর প্রকৃত ব্যাখ্যা প্রদান করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রকাশিত সংবাদটি তথ্যের চরম বিকৃতি। মূলত এটি সচিবদের জন্য কোনো প্রশিক্ষণ নয় এবং কেবল ইংরেজি শিক্ষার কোর্সও নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত একটি সুপরিকল্পিত পদক্ষেপ। ‘Strengthening Institutional Capacity of BIAM for Conducting Core Courses’ প্রকল্পের আওতায় তিনটি গুরুত্বপূর্ণ কোর্স— (i) Governance, Financial Management & Public Procurement (GFMPP) Course (ii) Negotiation Skills and English Proficiency (NSEP) Course এবং (iii) Policy Formulation: e-Governance & ICT (PF:EGICT) Course—দেশে ও বিদেশে পরিচালিত হয়ে থাকে।

প্রতিবাদলিপিতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করা হয়েছে:

    আর্থিক সংশ্লেষ: এই প্রশিক্ষণটি জাপান সরকারের DRGACF ফান্ডের অর্থায়নে পরিচালিত হবে। এখানে বাংলাদেশ সরকারের নিজস্ব কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

    ভৌগোলিক পরিবর্তন ও সাশ্রয়: পূর্বে এই প্রশিক্ষণের বৈদেশিক অংশ ইতালি ও যুক্তরাজ্যে হওয়ার কথা থাকলেও, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি অর্থ সাশ্রয়ের উদ্দেশ্যে ইউরোপের পরিবর্তে এশিয়ার কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

    ভুল গন্তব্য: সংবাদে উল্লিখিত ‘পাতায়া’ ভ্রমণের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। প্রশিক্ষণটি থাইল্যান্ড, মালয়েশিয়া বা এশিয়ার কোনো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে হতে পারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পাতায়া’ শব্দটি ব্যবহার করে প্রশিক্ষণটিকে ‘পর্যটন কেন্দ্রিক’ হিসেবে দেখানোর হীন চেষ্টা করা হয়েছে বলে মন্ত্রণালয় মনে করে।

    অনুমোদন প্রক্রিয়া: এই প্রস্তাবটি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC) অনুমোদনের জন্য প্রেরণ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়াম (BIAM) ফাউন্ডেশনের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এহেন প্রচেষ্টাকে অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর হিসেবে উল্লেখ করা হয়েছে। যথাযথ তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করার অপচেষ্টা মাত্র। মন্ত্রণালয় এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এহেন অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি ইতিবাচক উদ্যোগকে ব্যাহত করার হীন প্রচেষ্টা মাত্র। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশিত এ অসত্য এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জ্ঞাপন করছে। 



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: