আতঙ্কে তেল বেশি কেনাতেই ঘাটতি: সংসদে জ্বালানিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

জাতীয়

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই দাবি করে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কেনাতে

2026-04-02T17:39:57+00:00
2026-04-02T17:39:57+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
আতঙ্কে তেল বেশি কেনাতেই ঘাটতি: সংসদে জ্বালানিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ পিএম 
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই দাবি করে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কেনাতে এমন সংকট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের আগে দেড়দিনে জ্বালানি তেল যা বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছে। দিনে যে পরিমাণ তেল দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে। তবে জ্বালানি নেই এ কথা সত্য নয়।

এ সময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখারও আহ্বান জানান তিনি। এদিকে সকল বিপণীবিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫-এ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সংকট তৈরি হয়েছে, তবুও দেশে মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকাসহ দেশের সব দোকান-শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: