১৬ মার্চ দিনাজপুরে নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান

দিনাজপুর প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জে ডি এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

2026-03-13T19:17:15+00:00
2026-03-13T19:17:15+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
১৬ মার্চ দিনাজপুরে নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম 
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জে ডি এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে এসে তার নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তারেক রহমান দিনাজপুর জেলার ফরিদপুর এলাকায় পৌঁছে পারিবারিক কবরস্থানে তার নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ অনেক কম। যেখানে দেশের অন্যান্য এলাকায় প্রায় ২০ শতাংশ ভূমিতে গাছপালা রয়েছে, সেখানে উত্তরাঞ্চলে তা মাত্র ৮ থেকে ৯ শতাংশ। অথচ একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে কমপক্ষে ২৫ শতাংশ এলাকায় বন বা বাগান থাকা প্রয়োজন।

পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, দেশের সবুজ বিপ্লবকে বাস্তবায়ন করতে হলে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: