গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকারঃ মির্জা ফখরুল

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকার।রোববার রাজধানীর আগারগাঁওয়ে

2026-03-08T18:44:44+00:00
2026-03-08T18:44:44+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
জাতীয়
গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকারঃ মির্জা ফখরুল
ভোরের ডাক রিপোর্ট
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:৪৪ পিএম 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 
গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকার।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’–এর নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের মাধ্যমে গুমের ঘটনাগুলোর বাস্তব চিত্র উঠে আসবে এবং ইতিহাসের এই অধ্যায় সমাজের সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা অত্যন্ত জরুরি, যা তাদের ন্যায্য প্রাপ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা গুমের বিচার চাই না, আমরা গুমের শিকার মানুষদের ফেরত চাই। তিনি হত্যা ও গুমের রাজনীতি থেকে মুক্ত একটি মানবিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা সেই বাংলাদেশে আর ফিরে যেতে চাই না যেখানে মানুষ গুম হয়। যে নির্যাতন আমাদের উপর হয়েছে, তা যেন ভবিষ্যতে আর কারও ওপর না ঘটে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রে মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটবে। একইসাথে এটি সত্যনিষ্ঠ ও শক্তিশালী বার্তা বহন করবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’ চলচ্চিত্রে যার জীবনের গল্প তুলে ধরা হচ্ছে, সেই হাজেরা খাতুনও বক্তব্য দেন। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, এই চলচ্চিত্র গুমের শিকার পরিবারগুলোর কষ্ট ও সংগ্রামের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রটি গুমের ঘটনাগুলো নিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং মানবিকতা ও ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: