ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল, শুরু হবে তিন ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল আজ ভোরে ঢাকায় পৌঁছেছে। এর আগে ৫ জন কোচিং স্টাফ আগেই ঢাকায় পৌঁছে

2026-03-08T17:29:21+00:00
2026-03-08T17:29:21+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
খেলাধুলা
ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল, শুরু হবে তিন ওয়ানডে সিরিজ
স্পোর্টস ডেস্ক
রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:২৯ পিএম 
শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট দল আজ ভোরে ঢাকায় পৌঁছেছে। এর আগে ৫ জন কোচিং স্টাফ আগেই ঢাকায় পৌঁছে সিরিজের প্রস্তুতি শুরু করেছিলেন।

এই সফরে দুই দল ৩টি ওয়ানডে খেলবে। সিরিজটি শুরু হবে ১১ মার্চ এবং শেষ হবে ১৫ মার্চ।

শুরুর দিকে সিরিজটি পূর্ণাঙ্গ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সুপার লিগের কারণে এটি ছোট ফরম্যাটে সীমিত হয়েছে। মূলত টি-টোয়েন্টি অংশ বাতিল করা হয়েছে, ফলে চলতি সফরে শুধু ওয়ানডে খেলে পাকিস্তান দল দেশে ফিরে যাবে। পরে মে মাসে দল ২ টেস্ট সিরিজ খেলতে দেশে ফিরে আসবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সিরিজ বাতিলের শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কা কেটে সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: