১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী

দিনাজপুর সংবাদদাতা

জাতীয়

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক

2026-03-08T16:43:49+00:00
2026-03-08T16:43:49+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদমন্ত্রী
দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম 
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে সারা দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, আমরা নির্বাচিত সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছি। ১৬ মার্চ সাহাপাড়া খালটি পুনঃখননের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী এই কর্মসূচি যখন শেষ হবে এই এলাকার সাধারণ মানুষ সুবিধা ও উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়, এই খাল খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের ক্ষেতে যাবে। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এই খালটি সাড়ে ১২ কিলোমিটার। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই দায়িত্বটুকু নিয়েছি। এই উদ্বোধনী অনুষ্ঠানটি একসঙ্গে সারা দেশব্যাপী হবে।

খনন প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয় তিনি বলেন,  কোনভাবেই যাতে দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় না পায় সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এ কাজগুলো করবো। সেখানে আমরা স্বচ্ছতা নিশ্চিত করবো দায়িত্বশীলতার সঙ্গে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: