যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ : ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ দলের উশৃংখল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় কোনো দুর্বলতা প্রদর্শন

2026-02-16T12:14:07+00:00
2026-02-16T12:14:07+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ : ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ দলের উশৃংখল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় কোনো দুর্বলতা প্রদর্শন না করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে মজলুমের পাশে দাঁড়িয়ে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

স্ট্যাটাসে- নির্বাচনোত্তর পরিবেশে আপনারা (দেশবাসী) সবাই কেমন আছেন? জানতে চেয়ে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। তিনি বলেন, ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।

এদিকে, ঢাকা-১৫ আসনের জামায়াত আমিরের নির্বাচনী ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশা চালক শাহ আলম ভূঁইয়া ইন্তেকাল করেছেন। খবর পেয়ে গতকাল শাহ আলমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনে নির্বাচনী ক্যাম্পেইনে যুক্ত থাকা শাহ আলম ভূঁইয়া (৫৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাঁকে। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবন-সংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। 

আল্লাহতায়ালা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার সব নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আল্লাহতায়ালা তার পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। গতকাল সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ জনগণ।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: