ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪

2026-01-31T15:44:46+00:00
2026-01-31T16:04:13+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
অর্থ ও বাণিজ্য
ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা
আবারো সোনার দামে বড় পতন
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৪:০৪ পিএম

বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমে  এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। 

আজ শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১৬ হাজার ২১৩ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।

এই রেকর্ড দাম নির্ধারণের পর গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৪ হাজার ৬৩৮ টাকা। অর্থাৎ রেকর্ড দাম নির্ধারণের পর দুই দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ৩০ হাজার ৩৮৪ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

এর আগে গতকাল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনান দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১৩ হাজার ৯৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ২২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ২০৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা। আজ শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।


Loading...
Loading...

অর্থ ও বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: