সিংড়ার রাজনীতিতে এক অসাধারণ ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম আনু

সিংড়া (নাটোর) সংবাদদাতা

কলাম-ফিচার

নাটোর-০৩ সিংড়া আসনে বিএনপির মনোনিত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু একজন বিনয়ী মানুষ হিসাবেই পরিচিত। সদা হাস্যোজ্জল ব্যক্তিত্বের কারণে তিনি আলাদাভাবে

2025-12-07T11:56:28+00:00
2025-12-07T11:56:28+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
কলাম-ফিচার
সিংড়ার রাজনীতিতে এক অসাধারণ ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম আনু
সিংড়া (নাটোর) সংবাদদাতা
রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ এএম 
নাটোর-০৩ সিংড়া আসনে বিএনপির মনোনিত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু একজন বিনয়ী মানুষ হিসাবেই পরিচিত। সদা হাস্যোজ্জল ব্যক্তিত্বের কারণে তিনি আলাদাভাবে সবার ভালবাসায় সিক্ত হন। আনোয়ারুল ইসলাম আনুর ব্যক্তিত্বের মধ্যে রয়েছে সাংগঠনিক দক্ষতা, দৃঢ়তা, এবং আধুনিক বাংলাদেশের রূপকল্প। তিনি সিংড়ার রাজনীতিতে একজন শক্তিশালী সংগঠক হিসেবে পরিচিত, যিনি দলের মধ্যে নতুন ধারা আনার চেষ্টা করছেন।
আনুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ নেই, যা তার ব্যক্তিত্বের একটি ভিন্ন দিক তুলে ধরে। তিনি আগামী দিনে সবার অনুপ্রেরণার উৎস হিসাবেই আর্বিভাব হবে বলে মনে করছেন সিংড়ার অপামর জনগন। ।
আনোয়ারুল ইসলাম আনু ১৯৭৯ সালে ছাত্রদলের রাজনীতিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেন। পরবর্তীতে ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সিংড়া থানা ছাত্রদলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদারবক্স হলের সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পথচলায় গণতান্ত্রিক অধিকার রক্ষা ও দলের ভাবমূর্তি রক্ষায় বহু নির্যাতন ও ত্যাগ স্বীকার করেছেন আনু। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সেবায় সবসময় নিবেদিত প্রাণ থেকেছেন। বর্নীল রাজনৈতিক জীবনে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত  সিংড়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত সিংড়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১৯ থেকে  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নাটোর জেলা বিএনপির সদস্য।
এক সাক্ষাৎকারে আনোয়ারুল ইসলাম আনু জানান, দল যোগ্য মনে করেই দলীয় মনোনিত প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করেছে। এখন সিংড়া বিএনপির সকল নেতাকর্মীকে নিয়ে তিনি এই আসনটি দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চান। সিংড়া আসনটি বিএনপির শক্ত ঘাটি হিসাবেই বিবেচিত। মনোনয়নের আগে বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা বিভিন্নজনের অনুসারি ছিল। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। এখন বিএনপির সবাই একই ছায়াতলে অর্থাঁৎ ধানের শীষের ছায়াতলেই একত্রিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সিংড়া থেকে যারাই দলীয় মনোনয়ন চেয়েছিল, তারা সবাই যোগ্য। রাজনীতিতে সবারই ত্যাগ রয়েছে। এই যোগ্য ব্যক্তিরা দলের জন্য নিবেদিত। তারা ধানের শীষকে বিজয়ী করতে অবশ্যই মাঠে থাকবে, দল মনোনীত প্রার্থী অর্থাৎ তার সাথেই থাকবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা সিংড়া আসনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



Loading...
Loading...

কলাম-ফিচার- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: