হত্যাকান্ডের শিকার হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা

সুজন দে

রাজনীতি

রাজধানী থেকে শুরু করেই সারাদেশে বিএনপির নেতাকর্মীরা হত্যাকান্ডের শিকার হচ্ছেন। তবে ঢাকার বাইরে চট্টগ্রামের রাউজান, খুলনা অঞ্চলে বিএনপি এবং সহযোগী

2026-10-29T11:08:30+00:00
2026-10-29T12:25:54+00:00
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিরোধ, দ্বন্দ্ব- আধিপত্য বিস্তার
হত্যাকান্ডের শিকার হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা
সুজন দে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ২৯.১০.২০২৬ ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি
রাজধানী থেকে শুরু করেই সারাদেশে বিএনপির নেতাকর্মীরা হত্যাকান্ডের শিকার হচ্ছেন। তবে ঢাকার বাইরে চট্টগ্রামের রাউজান, খুলনা অঞ্চলে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যা ও হামলার একের পর এক ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এসব ঘটনায় কোথাও রাজনৈতিক বিরোধ, কোথাও ব্যবসায়িক দ্বন্দ্ব, আবার কোথাও আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে বিরোধের তথ্য উঠে এসেছে। 

২১ অক্টোবর মাগুরায় পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যা, খুলনা ও  রাউজানে একের পর এক বিএনপির নেতাকর্মীকে গুলি - হত্যার  উদ্বেগ ছড়িয়ে । এছাড়া  রাজধানীর বাড্ডা, ডেমরা ও হাজারীবাগে বিএনপি ও যুবদল সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যাকান্ডের ঘটনা রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। 

খুলনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। গত দুই বছরে জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। তাঁদের কেউ গুলিতে, কেউ ধারালো অস্ত্রের আঘাতে, আবার কেউ পিটুনিতে প্রাণ হারিয়েছেন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক সহিংসতা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক বিরোধের পাশাপাশি বালু ও মাটির ব্যবসা, অবৈধ দখল, চাঁদাবাজি এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে।

গত বছরের ৭ অক্টোবর রাউজানে বিএনপিকর্মী মুহাম্মদ আবদুল হাকিমকে গুলি করে হত্যা করা হয়। একই মাসের ২৫ অক্টোবর যুবদলকর্মী মুহাম্মদ আলমগীর আলমও গুলিতে নিহত হন । গত দুই বছরে রাউজানে অন্তত ১৭ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

গত দুই বছরে রাজধানীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের কয়েকটি ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। এসব ঘটনার মধ্যে যেমন রাজনৈতিক দ্বন্দ্বের অভিযোগ রয়েছে, তেমনি ব্যক্তিগত শত্রুতা ও ব্যবসায়িক বিরোধের তথ্যও তদন্তে উঠে এসেছে। ২০২৫ সালের ২৫ মে রাতে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।  এর আগে ২০২৪ সালের ৯ আগস্ট রাজধানীর ডেমরায় ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করা হয়।  রাজধানীর হাজারীবাগেও একই বছরের নভেম্বর মাসে প্রাণ হারান সাবেক যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া। তিনি হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৫ নভেম্বর এনায়েতগঞ্জ জামে মসজিদের সামনে হামলা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ২০ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে, ২০২৫ সালে দেশে রাজনৈতিক সহিংসতার ৯১৪টি ঘটনায় ১৩৩ জন নিহত এবং ৭ হাজার ৫১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৩ জন বিএনপির নেতাকর্মী। সংস্থাটির ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বরের পর্যবেক্ষণেও রাজনৈতিক সহিংসতায় ১৭ জন নিহত ও অন্তত ১ হাজার ২২৭ জন আহত হওয়ার তথ্য উঠে এসেছে। অর্থাৎ, রাজনৈতিক বিরোধ ও সহিংসতা এখনো প্রাণহানি ও জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয়।






Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: