এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি, মতামত দিতে হবে ২৭ অক্টোবরের মধ্যে

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর

2026-10-14T20:34:11+00:00
2026-10-14T20:34:11+00:00
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বাণিজ্য
এলপিজির নতুন দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি, মতামত দিতে হবে ২৭ অক্টোবরের মধ্যে
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণের লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণশুনানি চলবে। সরকারি এলপিজির ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের পাশাপাশি বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জসহ ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির মূল্যহার পরিবর্তনের জন্য এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং বেসরকারি এলপিজির বিভিন্ন চার্জ ও ভোক্তাপর্যায়ের মূল্যহার পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা কমিশনে প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া ডিস্ট্রিবিউটর চার্জ পরিবর্তনের বিষয়েও কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী এসব প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষগুলোর মতামত নিতে গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানিতে অংশ নিতে আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে কমিশনে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। একই সময়সীমার মধ্যে শুনানির আগে লিখিত বক্তব্য বা মতামতও পাঠাতে হবে।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাপে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। ওই দিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়।

এদিকে গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে হয়রানির প্রতিবাদে এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

গণশুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে এলপিজির মূল্যহার এবং বিভিন্ন চার্জ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করবে বিইআরসি। তবে শুনানির আগেই নতুন দাম নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: