শুটিংয়ে ভয়ংকর দুর্ঘটনা! ক্যামেরাসহ প্রিয়ন্তীর মুখে চিত্রগ্রাহক

বিনোদন ডেস্ক

বিনোদন

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে দৃশ্যধারণের সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ

2026-10-13T16:45:50+00:00
2026-10-13T16:45:50+00:00
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
 
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিনোদন
শুটিংয়ে ভয়ংকর দুর্ঘটনা! ক্যামেরাসহ প্রিয়ন্তীর মুখে চিত্রগ্রাহক
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে দৃশ্যধারণের সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে আঘাত পান অভিনেত্রী। পরে তাঁকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেন প্রিয়ন্তী উর্বী। সেখানে তিনি জানান, ঘটনাটি ছিল তাঁর জন্য ভীষণ ভীতিকর ও যন্ত্রণাদায়ক।

প্রিয়ন্তী জানান, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে একটি নাটকের শুটিং চলছিল। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্য দিচ্ছিলেন তিনি। কয়েকজন মিলে বেডটি টেনে তাঁকে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ক্লোজ শট নেওয়ার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর উঠে তাঁর মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।

শট চলাকালে বেডটি ঝাঁকুনি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ সরাসরি তাঁর মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক। এতে মুহূর্তের জন্য কিছু দেখতে ও কথা বলতে পারছিলেন না তিনি। ব্যথাও ছিল অসহনীয়।

পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করান প্রিয়ন্তী। বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী উর্বী। তাঁর মতে, শুটিংয়ের সময় সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।

আঘাতের পর নাক ফুলে গেলেও ভেঙে যায়নি বলে জানিয়েছেন অভিনেত্রী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

প্রিয়ন্তী বলেন, আমি তো ভেবেছিলাম হয়তো নাক ভেঙে গেছে। কিন্তু নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ফেসেও তেমন কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, হয়তো আরও অনেক বড় কিছু হতে পারত। ব্যথা আছে প্রচণ্ড।

দুর্ঘটনায় আহত হওয়ার পরও শুটিং বন্ধ করেননি প্রিয়ন্তী। তিনি জানান, ঘটনার দিন রাত ২টা পর্যন্ত শুটিং করেছেন। পরদিনও শুটিংয়ে অংশ নিয়েছেন। আর মাত্র এক দিন শুটিং করলেই কাজটি শেষ হবে।

তিনি বলেন, তাঁর কারণে পরিচালক থেকে শুরু করে শুটিং দলের অন্য সদস্যরা সমস্যায় পড়ুন, তা তিনি চাননি। এ কারণেই কাজটি শেষ করে দিতে চাইছেন।

জানা গেছে, প্রিয়ন্তী উর্বী বর্তমানে ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন। রাসেল আজম পরিচালিত নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন আরশ খান।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: