৪ দিন পর খুলল খুবির প্রশাসনিক ভবন, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

খুলনা সংবাদদাতা

শিক্ষা

চার দিনের অচলাবস্থার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে

2026-07-27T15:34:53+00:00
2026-07-27T15:34:53+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিক্ষা
৪ দিন পর খুলল খুবির প্রশাসনিক ভবন, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত
খুলনা সংবাদদাতা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
চার দিনের অচলাবস্থার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ায় রবিবার থেকে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে যৌন হয়রানি ও ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের ঘটনার বিচারসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চলমান তদন্ত ও জরুরি প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থেই শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। তবে যৌন হয়রানি ও গোপনে ভিডিও ধারণের ঘটনার সুষ্ঠু বিচার এবং তিন দফা দাবি বাস্তবায়নের আগে কোনো শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন জানান, ২২ জুলাই বিজয়’২৪ হলে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। পরে প্রশাসন বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

শনিবার প্রতিটি ডিসিপ্লিনে বিভাগীয় প্রধানরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম ও ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. নবীউল ইসলাম খানকে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়।

পরে ওই আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে প্রশাসন দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পুনর্ব্যক্ত করে।

চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টু টু’ ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে। পাশাপাশি স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি দাবি বাস্তবায়নের পর প্রকাশ এবং এর আগে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—গোপনে ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ক্যানটিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছার ও অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং ‘স্পন্দন-২৪’ ক্লাবের নিবন্ধন বাতিল।

উল্লেখ্য, গত বুধবার রাতে বিজয়’২৪ হলের ছাত্রীদের শৌচাগার ও গোসলখানার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যানটিনকর্মী ইমাম হাসানকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই ঘটনায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক দুটি ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর থেকেই তাদের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: