এসএসসি ও সমমানের ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক

শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফল প্রকাশ সম্ভব না হওয়ায় ফলাফল

2026-07-27T15:12:33+00:00
2026-07-27T15:12:33+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিক্ষা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:১২ পিএম 
ফাইল ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফল প্রকাশ সম্ভব না হওয়ায় ফলাফল প্রকাশের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সব ধরনের কারিগরি প্রস্তুতি শেষ করে নির্ধারিত নতুন তারিখেই একযোগে ফল প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশ করা হবে। ফল জানার পদ্ধতি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছিল, চলমান এইচএসসি পরীক্ষা–সংক্রান্ত প্রশাসনিক ব্যস্ততা এবং ফল প্রস্তুতের কাজ সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে এসএসসির ফল প্রকাশ সম্ভব হয়নি। প্রথমে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: