বেজার সঙ্গে জেনসনের লিজ চুক্তি, বিনিয়োগ ১৩.৭ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও একটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ভূমি লিজ চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল

2026-07-13T17:23:00+00:00
2026-07-13T17:23:00+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বাণিজ্য
বেজার সঙ্গে জেনসনের লিজ চুক্তি, বিনিয়োগ ১৩.৭ মিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম 
ছবি ভোরের ডাক
দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও একটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ভূমি লিজ চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের সঙ্গে হওয়া এ চুক্তির আওতায় প্রায় ১৩ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে, যা থেকে প্রায় ৬০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) বেজার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৩৪ একর জমিতে কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি উচ্চমানের রিজিড প্লাস্টিক পেইল, ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস, ফুড-গ্রেড প্যাকেজিং, মেটাল প্যাকেজিং এবং বার্জার পেইন্টসের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করবে।

প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের অঙ্গপ্রতিষ্ঠান। এর আগে বার্জার পেইন্টসও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪০ একর জমি বরাদ্দ পেয়েছে, যেখানে আগামী দুই মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর নতুন এই বিনিয়োগ বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং দ্রুত ও বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করতে বেজা কাজ করে যাচ্ছে, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ে শিল্প স্থাপন ও উৎপাদন শুরু করতে পারেন।

জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পরিচালক, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রঙ শিল্পের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আরও শক্তিশালী করতে চায়।

তিনি বেজার বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উৎপাদনমুখী শিল্পের জন্য সম্ভাবনাময় কেন্দ্র। একই সঙ্গে সেবা সরবরাহ ও কিছু নীতিগত বিষয়ে দ্রুত সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পক্ষে পরিচালক রুপালী হক চৌধুরী এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ ভূমি লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: