বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

বাণিজ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার খবরেমধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হতে শুরু করায়

2026-06-23T15:27:38+00:00
2026-06-23T15:27:38+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাণিজ্য
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:২৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার খবরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি আলোচনা এবং উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়ায় সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে দাঁড়ায় ৭৩ দশমিক ৭৪ ডলার।

বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগের কার্যদিবসেও তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞায় ৬০ দিনের ছাড় দেওয়ার ঘোষণার পর বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনকারী দুটি ট্যাংকার নিরাপদে ওই প্রণালি অতিক্রম করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা অনেকটাই কমেছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিক আস্থার সংকট এখনো পুরোপুরি কাটেনি। ফলে পরিস্থিতির নতুন কোনো অবনতি হলে তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদের পরিমাণও সাম্প্রতিক সময়ে কমেছে বলে সরকারি তথ্য থেকে জানা গেছে। ফলে সরবরাহ পরিস্থিতি ও ভূরাজনৈতিক ঘটনাপ্রবাহ আগামী দিনগুলোতে তেলের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: