দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে

2026-06-17T17:10:25+00:00
2026-06-17T17:10:39+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জাতীয়
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বেশি বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৫:১০ পিএম
ফাইল ছবি
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১.৭ গুণ বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে দ্বিতীয় অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য হাসনাত আবদুল্লাহর উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক রয়েছে। যা মোট ধারণক্ষমতার ১.৭ গুণ।

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকায় কিছু কিছু কারাগারে আবাসন সমস্যা বিরাজ করছে বলে স্বীকার করেন তিনি।

বন্দিদের আবাসন সংকট কাটাতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে কেরাণীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এ ছাড়া, কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

তিনি বলেন, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এই চাটি কারাগারের কাজ শেষ হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং মোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে কারাগারগুলোতে বন্দি ধারণক্ষমতা আরও উল্লেখযোগ্য হারে বাড়বে এবং আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: