১৮তম বিইউপি দিবস উদযাপন

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১১ জুন ২০২৬ তারিখে ১৮তম বিইউপি দিবস উদযাপন করেছে। এ

2026-06-11T14:31:48+00:00
2026-06-11T14:31:48+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিক্ষা
১৮তম বিইউপি দিবস উদযাপন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১১ জুন ২০২৬ তারিখে ১৮তম বিইউপি দিবস উদযাপন করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করে।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বিইউপি লেকে মাছ অবমুক্ত করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি অংশগ্রহণ করেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সবাই উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সামরিক ও বেসামরিক শিক্ষার সমন্বয়ে পেশাগত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: