রহস্য উদঘাটনে ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিট

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা

2026-05-27T18:54:13+00:00
2026-05-27T18:54:13+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু
রহস্য উদঘাটনে ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিট
অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:৫৪ পিএম 
সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে প্রবেশ করে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (২৭ মে) দুপুরের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম হাসপাতালের সেই কক্ষে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে, যেখানে নবজাতকদের মৃত্যু হয়েছে।

ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানান, উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে কক্ষে কোনো ধরনের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, তবে সেটি কী ধরনের ছিল এবং কতটুকু মাত্রায় ছিল, সেটিও তদন্তে বেরিয়ে আসবে।

এর আগে সকাল ১১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুম থেকে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান শেষে তারা তদন্ত কার্যক্রম সম্পন্ন করে।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৬ নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কী কারণে এই মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত ও নমুনা পরীক্ষার পরই প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: