কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সহ-অর্থ সম্পাদক হলেন ভোরের ডাকের শাওন

কবি নজরুল সরকারি কলেজ সংবাদদাতা

শিক্ষা-সংস্কৃতি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহ-অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ভোরের ডাকের প্রতিবেদক

2026-05-09T21:01:22+00:00
2026-05-09T21:03:00+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সহ-অর্থ সম্পাদক হলেন ভোরের ডাকের শাওন
কবি নজরুল সরকারি কলেজ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০১ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৯:০৩ পিএম
মো. শাওন মিয়া
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহ-অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ভোরের ডাকের প্রতিবেদক মো. শাওন মিয়া।

শুক্রবার (৮ মে) কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে সমিতির সদস্য ও দৈনিক ভোরের ডাকের প্রতিবেদক মো. শাওন মিয়াকে সহ-অর্থ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

নবনিযুক্ত সহ-অর্থ সম্পাদক মো. শাওন মিয়া বলেন, “আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”

সভায় উপস্থিত সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা নবনিযুক্ত সহ-অর্থ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: