মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ; ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ কায়সার; শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার; ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কার চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হবে।