আবু সাঈদ হত্যা মামলায় রায়, দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার

জাতীয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় দুই পুলিশ

2026-04-09T14:31:08+00:00
2026-04-09T14:31:08+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
আবু সাঈদ হত্যা মামলায় রায়, দুইজনের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন—পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এছাড়া মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন—সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান (জীবন), তাজহাট থানার সাবেক ওসি রবিউল ইসলাম (নয়ন) এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় (মাধব)। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে ছয়জন বর্তমানে গ্রেফতার আছেন এবং বাকি ২৪ জন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রসংগঠনের নেতারাও আছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। এ ঘটনার পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে এই রায় ঘোষণা করা হলো।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: