উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

রাজধানী

উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্ত সঞ্চালনের সঠিক পদ্ধতি তুলে ধরার লক্ষ্যে “Workshop on

2026-03-09T16:24:51+00:00
2026-03-09T16:24:51+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম 
উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্ত সঞ্চালনের সঠিক পদ্ধতি তুলে ধরার লক্ষ্যে “Workshop on Blood Transfusion and Safe Practices” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার  (৮ মার্চ ২০২৬) ঢাকার গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)-এ কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রায় ৫০০ জন শিক্ষার্থী ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)-এর  অধ্যক্ষ মোছা. শাহিনুর বেগম, উপাধ্যক্ষ সান্দ্রা রুমি মধু এবং উপদেষ্টা নিরু শামসুন্নাহার। এ সময় তারা রক্তদান ও নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফারিয়া শামসো তুসি (বিএসএমএমইউ) এবং ডা. আবরার কবির শিশির (এএমসি অ্যান্ড জিএইচ, উত্তরা)। তারা রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তা, সঠিক পদ্ধতি, সম্ভাব্য ঝুঁকি এবং প্রতিরোধের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার আয়োজকরা জানান, এই ধরনের কর্মশালা ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় যুক্ত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা রক্তদান ও মানবিক সেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: