দেশে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠনের লোকজন

বরিশাল জেলা সংবাদদাতা

রাজনীতি

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আজ

2026-02-04T15:16:14+00:00
2026-02-04T15:16:14+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজনীতি
দেশে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে গুপ্ত সংগঠনের লোকজন
বরিশালের নির্বাচনী জনসভায় তারেক রহমান
বরিশাল জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন।

তারেক রহমান বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে তিনি নগরের বান্দ রোডের বেলস পার্কের জনসভাস্থলে আসেন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা–কর্মীরা তাঁকে স্বাগত জানান। বেলা ১২টা ২৭ মিনিটে তারেক রহমান জনসভার মঞ্জে পৌঁছান।

জনসভায় তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল, যাদের অন্য একটি পরিচয় আছে, জনগণ যাদের একটি ভিন্ন পরিচয়ে চেনে, জনগণ তাদের গুপ্ত পরিচয়ে চেনে। আপনারা চেনেন কারা গুপ্ত? প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।’

কর্মক্ষেত্রে নারী–পুরুষের সহঅবস্থান সম্পর্কে তারেক রহমান বলেন, ‘এই বাংলাদেশে নারী–পুরুষ সকলে মিলে মাঠে কাজ করেন। কৃষক ভাইয়েরা যেমন মাঠে কাজ করেন, আমরা জানি কৃষাণি বোনেরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, কলকারখানায় আমাদের মেয়েরা, বোনেরা, নারীরা পুরুষের পাশাপাশি কাধে কাধ মিলিয়ে কাজ করেন।’

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া। তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। আজকের নির্বাচনী জনসভা শেষে তারেক রহমান ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: