ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ই-পেপার রবিবার ● ৩ মে ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



সিলেটে সুরমা নদী থেকে বস্তাবন্দী এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:১২ পিএম  (ভিজিটর : ২৭৫)
সিলেট জেলা সংবাদদাতা : সিলেট নগরের কাজীর বাজার সেতুর নীচে সুরমা নদী থেকে বস্তাবন্দী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে  মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জনসংযোগ ও গণমাধ্যম (মিডিয়া) শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুদীপ দাস জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com