শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁয় অটোরিকশায় মাইকিং, ভাইরাল ভিডিও

নওগাঁ সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা

2026-10-23T16:19:04+00:00
2026-10-23T16:19:04+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁয় অটোরিকশায় মাইকিং, ভাইরাল ভিডিও
নওগাঁ সংবাদদাতা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও নানা কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক ব্যবহার করে এক যুবক শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচার চালাচ্ছেন।

ভিডিওতে ওই যুবককে প্রথমে মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে শুভেচ্ছা জানাতে শোনা যায়। পরে প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে ফিরবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে মাইকিং শেষ করা হয়।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণায় করা দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সূত্র ও প্রচারণার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

এদিকে, নওগাঁর বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট দেওয়ার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি বৃহস্পতিবারের। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিংয়ের ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা চললেও, প্রচারণায় উত্থাপিত দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: