জামালপুরের মাদারগঞ্জে ২০ পিস ইয়াবাসহ নিজাম (৪১) ও ইউনুস (২১) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। পরে বুধবার (২১ অক্টোবর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলার হিদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নিজাম হিদাগাড়ী এলাকার মৃত মোরদুজ্জামানের ছেলে। অপর আটক ইউনুস মোতালেবের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটকের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।