
এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন স্থানে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে সোমবার নিজের পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।
মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।