চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি ওবায়দুল ইসলাম, সম্পাদক শফিকুল ইসলাম

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি মো. ওবায়দুল ইসলাম রবিকে সভাপতি

2026-10-19T15:57:41+00:00
2026-10-19T15:57:41+00:00
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি ওবায়দুল ইসলাম, সম্পাদক শফিকুল ইসলাম
চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৫৭ পিএম 
সংগৃহীত ছবি

রাজশাহীর চারঘাট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি মো. ওবায়দুল ইসলাম রবিকে সভাপতি এবং দৈনিক ভোরের ডাকের চারঘাট উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. ইসমাইল হক।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চারঘাট পৌরসভার সারদা বাজারের একটি রেস্তোরাঁয় সিআরইউর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক টিভির সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি। সভায় উপস্থিত ১১ জনের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. ইসমাইল হক (কান্ট্রি টুডে), যুগ্ম সম্পাদক আমির হামজা (বাংলাবাজার পত্রিকা), সাংগঠনিক সম্পাদক সম্রাট এবং অর্থ সম্পাদক মনিরুজ্জামান। এ ছাড়া সদস্য হিসেবে মেহেদি হাসান, হৃদয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভবিষ্যতে বৈধ নিয়োগপ্রাপ্ত আরও সাংবাদিককে সংগঠনের সদস্যপদ দেওয়া হবে।

সভাপতি ওবায়দুল ইসলাম রবি বলেন, সাংবাদিকদের একাধিক সংগঠন থাকতে পারে। এ নিয়ে সমালোচনার কিছু নেই। সবাই গণমাধ্যমকর্মী—এটাই বড় কথা। তিনি উপজেলার সব সাংবাদিকের সঙ্গে ঐক্য বজায় রেখে সিআরইউর সদস্যদের কাজ করার পরামর্শ দেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: