
নিহতরা হলেন ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে স্বর্ণা আখতার তাঁর দুই সন্তানকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন বলে স্থানীয় সূত্রের দাবি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, “আমি ইতোমধ্যে ঘটনাস্থলে এসেছি। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।