মদনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা

2026-10-18T20:47:32+00:00
2026-10-18T20:47:32+00:00
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মদনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মদন বৈশ্যপাড়ার শ্রীমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিমসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নেত্রকোনার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। আশা করছেন, এবার জেলায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না।

সাংবাদিক আলিফ হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যদের আটকেও পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পুলিশ সুপার দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতার কথা তুলে ধরেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: