রায়পুরায় ১৪ লাখ টাকার গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় ৭০ কেজি গাঁজা ও একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে

2026-10-18T19:05:52+00:00
2026-10-18T19:05:52+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রায়পুরায় ১৪ লাখ টাকার গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরায় ৭০ কেজি গাঁজা ও একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।

রোববার সন্ধ্যায় রায়পুরা থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রতনপুর গ্রামে অভিযান চালানো হয়। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি. এম. ফরিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পলাতক আসামি জামাল মিয়ার গ্যারেজের সামনের পাকা সড়কে সন্দেহভাজন একটি টয়োটা নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে। এ সময় মাইক্রোবাস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার এবং ইসমাইল মিয়াকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বায়েজিদ বিন মনসুর বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ সময় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: