দুর্যোগ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান কেসিসি প্রশাসক মঞ্জুর

খুলনা সংবাদদাতা

সারাদেশ

দুর্যোগ মোকাবিলা ও মানবিক সেবামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

2026-10-18T16:07:01+00:00
2026-10-18T16:07:01+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্যোগ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান কেসিসি প্রশাসক মঞ্জুর
খুলনা সংবাদদাতা
রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দুর্যোগ মোকাবিলা ও মানবিক সেবামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় ইউনিট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার বিকেলে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট আয়োজিত দিনব্যাপী ইয়ুথ সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রজন্মের যেসব তরুণ এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে, তারা ভবিষ্যতেও সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ সুসংগঠিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্টের কার্যক্রম জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রজেক্ট’-এর আওতায় খুলনা ও বাগেরহাটের ছয়টি কলেজে ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর দল গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জলবায়ু অভিযোজনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছেন।

তরুণদের নেতৃত্বে বাস্তবসম্মত, অংশগ্রহণমূলক ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময়, ভালো কার্যক্রম চিহ্নিত করা এবং রেড ক্রিসেন্টের স্থানীয় কাঠামোর সঙ্গে ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডরদের সম্পৃক্ততা জোরদার করাই ছিল সামিটের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি।

এ সময় সরকারি বিএল কলেজের উপাধ্যক্ষ এফ এম আবদুর রাজ্জাক, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষক মো. সোহরাব হোসেন, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের রেড ক্রিসেন্ট সমন্বয়ক শিক্ষক মো. বুলবুল আহমেদ, সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেকসোনা খাতুন, জেলা ইউনিটের সহকারী পরিচালক মো. তরিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডি এম নাজমুল আলম, আমেরিকান রেড ক্রসের এসটিও মো. মামুনুর রশীদ, প্রকল্প কর্মকর্তা মো. সাকিবুল হাসান ও মিতা মাহমুদ মুন্নী উপস্থিত ছিলেন।

সামিটে তিনটি কলেজের ৯০ জন ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর ও সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন খুলনার পিও মো. জহিরুল ইসলাম।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: