কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৬ পর্যটকের প্রাণহানি

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচগামী সড়কের পাশে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে

2026-10-17T11:54:28+00:00
2026-10-17T14:28:07+00:00
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
 
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৬ পর্যটকের প্রাণহানি
কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ১৭.১০.২০২৬ ২:২৮ পিএম
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচগামী সড়কের পাশে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে টুপটুপ রিসোর্টে আগুন লাগার এ ঘটনায় আরও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

দীর্ঘ চেষ্টার পর সকাল ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত থাকে। পরে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস জানায়, আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রকিবুল হাসান প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন। পরে উদ্ধারকাজ চলাকালে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার আসিফ আলী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে রিসোর্টের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহতদের পরিচয় কী—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চালিয়েছেন। আগুন পুরোপুরি নির্বাপণের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: