কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, কুপিয়ে হত্যা যুবদল কর্মীকে

কুমিল্লা সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো.

2026-10-16T18:30:47+00:00
2026-10-16T18:30:47+00:00
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, কুপিয়ে হত্যা যুবদল কর্মীকে
কুমিল্লা সংবাদদাতা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মো. আবু কাউছার (৩৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. মাছুম মিয়া নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তানবাজার এলাকার মো. শামীমের সঙ্গে আদর্শ সদর উপজেলার নন্দির বাজার এলাকার তানজিল ও তৌহিদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে শামীম, তাঁর বন্ধু কাউছার, হেলাল উদ্দিনসহ কয়েকজন যান। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

নিহত কাউছারের বন্ধু হেলাল উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য তাঁদের সেখানে যেতে বলা হয়েছিল। সেখানে যাওয়ার পর তৌহিদ, তানজিলসহ তাঁদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। হামলায় কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত অটোরিকশাচালক মাছুম মিয়াকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিকেল ৪টার দিকে নিহতের মরদেহ দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। সাংবাদিকদের তিনি বলেন, পরিবারটি বিএনপির প্রতি নিবেদিত। জমি নিয়ে বিরোধের জেরে এভাবে কুপিয়ে হত্যার ঘটনা দুঃখজনক। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: