দুর্গাপূজা-লক্ষ্মীপূজায় ৭ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম মোট সাত দিন বন্ধ থাকবে। শনিবার (১৭

2026-10-16T18:25:26+00:00
2026-10-16T18:25:26+00:00
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজা-লক্ষ্মীপূজায় ৭ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম 
সংগৃহীত ছবি
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম মোট সাত দিন বন্ধ থাকবে। শনিবার (১৭ অক্টোবর) থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা এবং ২৫ ও ২৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার গত ১৫ অক্টোবর আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দর খোলা থাকবে এবং এ সময় স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন, আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং আগরতলা আইসিপির প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে জানানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: