আমতলীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু এলমার

আমতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাউনিয়া গ্রামে

2026-10-16T18:14:50+00:00
2026-10-16T18:14:50+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
আমতলীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু এলমার
আমতলী (বরগুনা) সংবাদদাতা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম 
প্রতীকী ছবি
বরগুনার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বিকেলে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়।

নিহত এলমা আক্তার বরগুনার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়ার মেয়ে। পূজার ছুটিতে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাসরত এলমা কাউনিয়া গ্রামে তার নানা আজিজ ফরাজীর বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কাউনিয়া গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল এলমা। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. স্বর্ণা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় শুক্রবার বিকেলে শিশুটির মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর অটোরিকশাচালক বাদল ফকির পালিয়ে গেছেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যান।

এলমার মামা মোফাজ্জেল হোসেন বলেন, বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় এলমার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: