‘সীমিত আয়ের মানুষের পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতের প্রয়োজন’

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সীমিত আয়ের মানুষের খাদ্যসংকট নিরসন, খাদ্যের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন

2026-10-15T17:34:07+00:00
2026-10-15T17:34:07+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘সীমিত আয়ের মানুষের পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতের প্রয়োজন’
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম 
‘সীমিত আয়ের মানুষের পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতের প্রয়োজন’
সীমিত আয়ের মানুষের খাদ্যসংকট নিরসন, খাদ্যের ক্রয়ক্ষমতা বাড়ানো এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় জনগণের খাদ্য অধিকার নিশ্চিত করতে জাতীয় সংসদে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি তুলে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, সরকার সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধির পরিকল্পনা করছে। এছাড়াও প্রান্তিক ও সীমিত আয়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে।যার সুফল অচিরেই জনগণ পাবেন।গণশুনানিতে উঠে আসা সমস্যা ও প্রস্তাবগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তুলে ধরার আশ্বাসও দেন তিনি।

বিশ্ব খাদ্য দিবস উদাযপন কর্মসূচির অংশহিসাবে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ, আইএসডিই বাংলাদেশ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের সহযোগিতায় ‘শহরের সীমিত আয়ের জনগোষ্ঠীর খাদ্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে জাতীয় সংসদ সদস্যের সঙ্গে গণশুনানি ও আলোচনা সভা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, রাজনীতিবিদ ও সমাজকর্মী মিটুল দাস গুপ্ত, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মো. জানে আলম, পাঁচলাইশ থানা সভাপতি এবিএম হুমায়ুন কবির প্রমুখ।

গণশুনানীতে সাক্ষ্য প্রদান করেন গার্মেন্টস কর্মী, মেহেদী হাসান ইমন, গার্মেন্টস কর্মী, আকলিমা আক্তার, রিক্সাচালক, শংকর দত্ত, রিক্সাচালক, মো. হানিফ, রিক্সাচালক, রাসেল উদ্দিন, মো. হানিফ রিক্সাচালক, সাইফুল ইসলাম, হকার, ফুডি রাইডার ইয়াছিন আলম, ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ, ছাত্র আম্মার জাইফুল্লাহ, আইএসডিই বাংলাদেশ‘র প্রকল্প কর্মকর্তা, রাইসুল ইসলাম। গণশুনানিতে শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, খাদ্যের পর্যাপ্ত উৎপাদন থাকলেই মানুষের খাদ্য অধিকার নিশ্চিত হয় না। সেই খাদ্য কেনার সামর্থ্য এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতাও নিশ্চিত করতে হবে। খাদ্যকে দাতব্য সহায়তার বিষয় হিসেবে না দেখে রাষ্ট্রের দায়িত্ব ও নাগরিকের অধিকার হিসেবে বিবেচনা করতে হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: