লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকো-কার্ডিওগ্রাম সেবা

লামা (বান্দরবান) সংবাদদাতা

সারাদেশ

বান্দরবানের লামা উপজেলার হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাম সেবা। এর ফলে লামা ও আশপাশের

2026-10-15T13:59:05+00:00
2026-10-15T13:59:05+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকো-কার্ডিওগ্রাম সেবা
লামা (বান্দরবান) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৫৯ পিএম 
ছবিঃ ভোরের ডাক

বান্দরবানের লামা উপজেলার হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাম সেবা। এর ফলে লামা ও আশপাশের এলাকার রোগীদের হৃদ্‌যন্ত্রের পরীক্ষা করাতে দূরের শহরে যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন এবং লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. সোলাইমান। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে অর্থায়ন ও কারিগরি সহায়তার ব্যবস্থা করে এ সেবা চালু করা হয়েছে। উপজেলা পরিষদ, সাবেক ইউএনও মো. মঈন উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের অর্থায়ন ও সমন্বিত উদ্যোগে এ সুবিধা যুক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দিন লামা, বমুবিলছড়ি ও পার্শ্ববর্তী আলীকদম উপজেলার হৃদরোগীদের ইকো-কার্ডিওগ্রাম পরীক্ষা করাতে বান্দরবান জেলা সদর কিংবা চট্টগ্রাম ও কক্সবাজারের মতো বড় শহরে যেতে হতো। এতে রোগীদের সময় ও যাতায়াতের বাড়তি ভোগান্তির পাশাপাশি অর্থ ব্যয়ও হতো বেশি। নতুন এ সেবা চালুর ফলে স্থানীয়ভাবে কম খরচে হৃদ্‌যন্ত্রের পরীক্ষা করানোর সুযোগ তৈরি হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন অ্যাম্বুলেন্স সংযোজনসহ ভবিষ্যতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: